শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মেট্রিক টন সরকারি চাল ও গম

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে এক ব্যবসায়ীর গুদাম থেকে জব্দ করা হয়েছে ১৮ মেট্রিক টন সরকারি চাল ও গম। সোমবার (২৩জুন) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব খাদ্যশস্য জব্দ করা হয়।

অভিযানে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ ফরিদ আহাম্মেদ ও গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ইউএনও মনজুর আলম গোমতি বাজারে মোঃ মমতাজ উদ্দিনের ভাড়া করা একটি গুদামে অভিযান চালান। অভিযানে সরকারি চাল ও গম অবৈধভাবে মজুদের প্রমাণ মেলে। সেখান থেকে ১৮ মেট্রিক টন খাদ্যশস্য জব্দ করা হয়।

মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম জানান, সরকারি চাল ও গম অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মোঃ মমতাজ উদ্দিনকে তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মেদ প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, জব্দ করা চাল ও গম বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।