শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জাতীয় ফল ও রপ্তানিযোগ্য আম মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলমসহ জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অতিথিরা বলেন, দেশি ফলের চাষ ও সংরক্ষণ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, বরং আর্থিকভাবেও দেশের জন্য গুরুত্বপূর্ণ। রপ্তানিযোগ্য আমসহ অন্যান্য দেশি ফলের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলজ চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মেলা ১৯ জুন থেকে শুরু হয়ে চলবে ২১ জুন ২০২৫ পর্যন্ত।