শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮জুন) বিকালের দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবদিন সরকার প্রমুখ বক্তব্য দেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল আহাম্মদ সঞ্চালনা করেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমাদের সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী মন্তব্য করে তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময়, স্বতস্ফুর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।