শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাস্থ দেবতাখুম পযর্টন কেন্দ্র বন্ধ ঘোষণা

১১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানে টানা বৃষ্টিপাতের কারেণে পাহাড় ধসের আশঙ্কা সহ পর্যটকদের ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৮ জুন) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পার্বত্য বান্দরবানে বৃষ্টিপাতের ফলে নদী, ছড়া, ঝিরি ও ঝর্ণার পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেওয়ায় রোয়াংছড়ি উপজেলার আকর্ষণীয় দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের চলাচল অত্যন্ত ঝ্ুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরপদ নয়। তার কারণে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটকদের বুধবার ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হল। এছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে যার যার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে দেবখুম পর্যটন কেন্দ্রে দুটি দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৫ তারিখের পরে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।