শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় সভা

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের আওতায় গঠিত দীঘিনালা উপজেলা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক হাসান মোর্শেদ রিফাত। প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিক প্লার্টফর্ম সদস্য দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, ও ইয়ুথ গ্রুপের সদস্য দূর্জয় বড়ুয়াসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা।

সভায় উপস্থিত সদস্যরা বিগত দিনগুলোতে তাদের দ্বারা সম্পাদিত বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। সভায় চলতি মাসের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। চলতি মাসের লক্ষিত কার্যক্রমের মধ্যে পাড়ায় পাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, সচেতনতামূলক স্টিকার পোস্টারিং করা, ইয়ুথ গ্রুপের নেতৃত্বে প্রাকৃতিক দূর্যোগ কবলিতদের সহযোগিতা করা।