শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় বিজিবি জব্দ করলো প্রায় ১৬লক্ষ টাকার ভারতীয় শাড়ি

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র খেদাছড়া ব্যাটালিয়ন (পলাশপুর জোন)। রবিবার (১৫জুন) রাত সাড়ে ১২ টার সময় মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ী আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন অযোধ্যা বিওপি হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তরে নিউ অযোধ্যা রাবার বাগান নামক স্থানে অভিযান চালায় বিজিবি।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল রাবার বাগানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী ও টি-শার্টের আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ ৮৯ হাজার ৮’শ টাকা।

এ বিষয়ে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে: কর্ণেল মুহা: শাহীনূল ইসলাম বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ী ও টি-শার্ট সিজার পরবর্তী কাস্টমসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে: কর্ণেল মুহা: শাহীনূল ইসলাম বলেন, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।