শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় স্থান পেয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে ৪ জন সরকারি মেডিকেল কলেজে, ৩ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ১ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন- প্রমংউ মার্মা (জামালপুর মেডিকেল কলেজ), মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা (রাঙ্গামাটি মেডিকেল কলেজ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তৌওসিফ বিন নাসের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ জন হলো জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা ও আরিফ হোসেন। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও মাংরুম স্লো (চুয়েট) এ স্থান পেয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই স্লো, বাদশা ফয়সাল ও মেনক শ্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মংএচিং মার্মা, অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দীপন ম্রো, মাংপং স্লো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দেববর চাকমা। এছাড়া আরও ৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে। থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ সাহাব উদ্দিন ও ভূবন চাকমা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।

মেডিকেল কলেজে স্থান পাওয়া প্রমংউ মার্মা নিজের অনুভূতি জানিয়ে বলেন, কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পারছি। এবারের ২৫ জনসহ এই স্কুল থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।

এখান থেকে তারা স্বপ্ন দেখছে ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।