শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ শাখার নবগঠিত কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম সারিয়ার, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।

কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এসময় কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন গাছের চারা রোপনের মাধ্যমে কলেজ ছাত্র দলের কার্যক্রম শুরু করেন।