শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ৪ নং কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি এলাকার ত্রিপুরা পাড়ায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত একটার দিকে এই অভিযানটি পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।

থানা সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে ছোট বেতি ত্রিপুরা পাড়ায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৪,৫০০ ইয়াবাসহ (যার বাজার মূল্য ২৬ লক্ষ দশ হাজার টাকা) তিনজন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়াও পাচাকারী চক্রের এক ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে। পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার সেকেন্ড অফিসার এস আই শাহাদাৎ হোসেন বলেন, রাত একটার দিকে অভিযানটি শুরু হয়েছে। এসময় ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আলীকদম থানায় মাদক মামলায় তিন জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে।