শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়িতে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘হামরনাই বন্থা’র ৮ম কাউন্সিল

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন “হামরনাই বন্থা” এর ৮ম কাউন্সিল অধিবেশন এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনটি শুরু হয় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দিক নির্দেশনামূলক সভার মাধ্যমে। এতে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।পরে অনুষ্ঠিত হয় সংগঠনের ৮ম কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে মিলন ত্রিপুরাকে সভাপতি, মনিকা রোয়াজাকে সাধারণ সম্পাদক এবং বিদ্যা পূর্ণ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে হামরনাই বন্থার-এর সভাপতি দেবাশীষ রোয়াজার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জেনস ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজের প্রভাষক ও ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের সভাপতি প্রজ্জ্বলময় ত্রিপুরা, হামরনাই বন্থার-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গোলাবাড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মলয় বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর দেওয়ান (লায়ন)।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল দৃঢ় রেখে নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে সাফল্য অর্জন করতে হবে। পাশাপাশি নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তারা আরও বলেন, “হামরনাই বন্থার একটি প্রাণবন্ত সংগঠন, যা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিকাশ এবং সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে হামরনাই বন্থার নিয়মিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।