শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে মাতামুহুরী নদীতে ভেসে আসা মরদেহটি নড়াইলের জুবাইরুল

১০

॥ সুশান্ত তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলাস্থ মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম।

আলীকদম থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জমিতে নদীর পানিতে লাশটি ভেসে আসে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশে, উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আহমেদ মিশু এবং এ.এস.আই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরেস্ট ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত শেখ জুবাইরুল ইসলামের পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ কামরুন্নাহার। তার আইডি নম্বর ২৮৫৪২৭১০৪১। তার ঠিকানা: ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর: হাট পাচুড়িয়া, পোস্ট কোড: ৭৫১০, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল।

আলীকদম থানার এস.আই শাহাদাৎ হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।