শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ জেলে চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

থানা সুত্র জানায়, নিখোঁজ জেলে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩নং ওয়ার্ড কয়লার ডিপুতে বসবাসকারি নকুল কুমার মল্লিক (৫০)। তিনি নদীতে মাছ ধরতে গিয়ে দুই দিন যাবত ঘরে ফিরে আসেনি বলে জানান তারই মামাত ভাই আশুতোষ মল্লিক।

এদিকে ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, জানান সোমবার সন্ধ্যা ৭টা নৌকা ও জাল নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরার জন্য গেলে নৌকা পাওয়া গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, এই বিষয়ে কেউ অভিযোগ করেন নাই, তবে আমরা খোঁজ খবর নিচ্ছি।