শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে ৪৩ বিজিবি’র সহায়তায় ভারত থেকে ফেরত পেলো কোরবানীর পশু

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ বাগানবাজার বিওপির দায়িত্বপূর্ণ পুরান রামগড় এলাকার বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা কুরবানীর মহিষটি অসাবধানতাবশত ছুটে যায় এবং স্থানীয় জনগণ কর্তৃক ধরার চেষ্টা করলে গ্রামের বিভিন্ন স্থানে ছুটাছুটি করে। এক পর্যায়ে মহিষটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে সীমান্ত পিলার ২২১৪/১২-এস এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তৎক্ষণাৎ এলাকার লোকজন বাগানবাজার বিওপিতে খবর দেয়।

বিওপি কমান্ডার বিষয়টি সম্পর্কে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি কে বিষয়টি অবগত করলে তিনি বিএসএফ এর সাথে যোগাযোগ সাপেক্ষে মহিষটি আনার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে, প্রতিপক্ষ ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা মহিষটি খোঁজার চেষ্টা করে কিন্তু ঘন জংগল ও সন্ধ্যা হয়ে যাওয়ায় মহিষটি ধরতে ব্যর্থ হয়।

গতকাল ০৮ জুন ৪৩ বিজিবি ও ১১৪ বিএসএফ এর সমন্বয়ের মাধ্যমে সকালে বিএসএফ কর্তৃক মহিষটি ধরার চেষ্টা করলে সীমান্ত পিলার ২২১৩/এমপি এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় মহিষটি ১১টায় আটক করে মালিকের নিকট হস্তান্তর করা হয়।

মহিষের মালিক নাজিম বলেন, বিজিবি’র সহানুভূতিশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা শুধু পশুটি ফেরত পাইনি, আমাদের ঈদের আনন্দও ফিরে পেয়েছি এবং এটা শুধু একটা পশু ফেরত আনার ঘটনা নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি বিজিবির শ্রদ্ধা ও সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির।