শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফ (প্রসীত) এর বাজার বয়কট

২০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ইউপিডিএফ (প্রসীত) সংগঠন বাঘাইহাট সাপ্তাহিক হাট (রবিবার) বয়কটের ঘোষণা দিয়েছে। রবিবার (৮জুন) সংগঠনটির সাজেক ও বঙ্গলতলী এরিয়া কমান্ডার নামে খ্যাত গঙ্গা বাবু ওরফে অক্ষয় চাকমার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সম্প্রতি ইউপিডিএফ (প্রসীত) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির প্রতিবাদে বাঘাইহাট জীপ/পিকআপ মালিক সমিতি সড়ক অবরোধ ও পণ্যবাহী যান চলাচলে বাধা দেয়। এর জের ধরে ইউপিডিএফ (প্রসীত) গত তিন সপ্তাহ ধরে এই বয়কটের ঘোষণা দেয় এবং একইসঙ্গে সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বাঘাইহাট বাজারে কাঠ, বাঁশ ও উলু ফুল ব্যবসার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এই সিদ্ধান্তে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, এসব পণ্য তাদের জীবিকার মূল উৎস হলেও এখন কার্যত সব বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের মতে, এ ধরনের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পাহাড়ে সামাজিক অস্থিরতারও কারণ হতে পারে। বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষজন, যারা বিকল্প আয়ের সুযোগ থেকে বঞ্চিত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকেই মনে করছেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।