শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় মাইনী নদীতে ভেসে যাওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মাইনীনদীতে লাকড়ি ধরতে নেমে নদীর স্রোতে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার ২৪ঘন্টা পর বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০মে) বিকালে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসে মাইনী নদীতে উদ্ধার কাজ শুরু করেন পরে শনিবার সকালে বাবুছড়া ইউনিয়ন থেকে ৩কিলোমিটার দুরে নোয়াপাড়া এলাকা থেকে তরিৎ চাকমার মৃত দেহ উদ্ধার করা হয়।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া বলেন, নিখোঁজ তরিৎ চাকমার মৃত দেহ ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা রুজূ করা হয়েছে। মৃতদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, ‘ঘটনার পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ২৪ঘন্টা মধ্যে নিখোঁজ তরিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করেছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা তরিৎ চাকমার বাড়িতে গিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা জন্য ২৫হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও দীঘিনালা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিখোঁজ তরিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ যে, গতরাত শুক্রবার (৩০মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা তরিৎ চাকমা (৫৫) মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর স্রোতে ভেসে যায়।