শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড় সরকারি কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামগড় সরকারি ডিগ্রি কলেজ ও রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে মানববন্ধন আকারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে রামগড় সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক রোমন এর সঞ্চালনায় ও সভাপতি আবদুল্লাহ আল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোঃ শরীফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে ব্যক্তব্য রাখেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম রাজু।

বক্তারা ইফাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর উপর এ ধরনের বর্বরোচিত হামলা কেবল ব্যক্তি নয়, গোটা শিক্ষাঙ্গনকেই আতঙ্কিত করে তোলে। আমরা এ হামলার বিচার চাই। এসময় উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।