শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের রাঙ্গুনিয়া আউটরিচ ক্যাম্পেইনিং

১০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর আয়োজনে মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে আউটরিচ ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক রহিম উদ্দিন সিকদার ও প্রকৌশলী মুহাম্মাদ তারেকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী রূপক কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, অভিভাবক প্রতিনিধি গাজী মোহাম্মদ ছাদেক হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সায়েম, শিক্ষক প্রতিনিধি এম হারুনুর রশিদ মুনিরী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ আবিদুল কাউসার, সামিরা ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) প্রকৌশলী রহমত উল্লাহ।

কর্মসূচিটি বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এএসএসইটি প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে টিভিইটি তথা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং ভর্তির হার বৃদ্ধি করা। রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রামে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল কুদ্দুস মানিক।

আলোচনা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা চৈত্রী বড়ুয়া এর সঞ্চালনায় মিনা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।