শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির গুইমারায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর দিল সেনাবাহিনী

১০

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের সদস্যরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করেন।

সোমবার (২৬শে মে) সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরা ও তার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। এ সময় পরিবারটিকে নতুন ঘরের পাশাপাশি এক মাসের খাদ্য সামগ্রী, রান্নার সরঞ্জাম, শিশুদের খেলনা, পোশাক ও শিক্ষা উপকরণও প্রদান করা হয়।

জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় কার্বারী অংক্যথোয়াই ত্রিপুরা ও অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে অনিল কুমার ত্রিপুরার বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ঘরটি পুনঃনির্মাণ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।