শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগাড়ছড়ির দীঘিনালায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় রাজনৈতিক মামলায় ইউপি সদস্য যুবলীগের নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। শনিবার (২৪ মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেফতার করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে বাবুছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন (৪২) এবং বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ জিয়াউর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ০৫ আগস্ট পরবর্তী রুজু হওয়া মামলায় একজন এজাহারভুক্ত আসামী এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।