শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে রহমত উল্লাহ খাঁজা’র ত্রাণ সামগ্রী বিতরণ

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ জন ব্যবসায়ীদের মাঝে বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ। শুক্রবার (২৩মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের অফিসের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণের সময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি। আমার পক্ষ থেকে এই সামান্য কিছু সহায়তা দেওয়া হলো। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি সবাই কে ধৈর্য ধারন করতে বলেন। সবাই কে সৎ ভাবে ব্যবসা করার পরামর্শ দেন ও সবার মঙ্গল কামনা করেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রহমত উল্লাহ খাঁজা’র এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ীরা। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।