শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড় সীমান্তে পুশইন ৫ ভারতীয় বাংলাদেশের কুড়িগ্রামের নাগরিক !

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রামগড় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে এ ৫ জনকে পুশইন করা হয়।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী মুল সড়কের পাশে সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ভারতীয় ৫ সদস্যের এই পরিবারকে আটক করে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে তাদের আটক দেখায়।

আটককৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

আটককৃত মোঃ উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। গতরাতে হাতচোখ বেঁধে তার পরিবার সহ আরো অনেককে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ।

রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন নাগরিক কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের নাগরিক বলে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বার এর সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে পুশ ইনকৃত বাংলাদেশী এই ৫ নাগরিককে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।