শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সামাজিক সমস্যা নিরসনে আলোচনা

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগ উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামজিক সমস্যা নিরসনে শীর্ষক আলোচনা সভা এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়েছে।

বুধবার (২১মে) সকাল ১০টায় বাইট্টাপাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যলয় এ সভায় বগাচতর ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মাওলানা জুবাইদুল হাছান এর সঞ্চালনায় এবং উপজেলা ইসরামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মুজাম্মেল হক এর সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনে রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, রাঙ্গামাটি সদরের ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা খায়রুল ইসলামসহ সাধারণ কেয়ারটেকারগন ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ইমাম সাহেবেরা সমাজের নেতা। তাদের বয়ান ও সচেতনতায় সমাজ পরিবর্তন হবে। আর সমাজের সাধারণ মানুষের উচিত প্রতিটি মসজিদের ইমাম সাহেবেদের সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে সহযোগীতা করা। তারা আরো বলেন, অন্যায় অনিয়ম দেখলে যেনো সকলে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন।