শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

যেখানে প্রতিবন্ধকতা আছে সমযোতার মাধ্যমে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব: কৃষিবিদ কাজল তালুকদার

১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
হস্তান্তরিত বিভাগের সকল পদস্থ কর্মকর্তাদের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সমন্বয় সভা মঙ্গলবার (২০ মে) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

চেয়ারম্যান বলেন এলাকার উন্নয়ন মূলক প্রকল্প কর্মকান্ডে সকলের সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে কাজ করলে সকল বিভাগের কর্মসুচী সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ এলাকায় যেখানে প্রতিবন্ধকতা আছে তা সমযোতার মাধ্যমে কাটিয়ে উঠে সরকারের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। জেলা পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের কর্মসুচী একসাথে নিবিঢ়ভাবে আগ্রহ নিয়ে বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য দয়াল দাশ, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য ক্যওসিংমং মারমা, সদস্য বৈশালী চাকমা, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য মোঃ হাবিব আজম, সদস্য লুৎফুন্নেসা বেগম, সদস্য মিনহাজ মুরশীদ, নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, নির্বাহী প্রকৌশলী এজেএম এরশাদুল হক মন্ডল, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা রবি বড়ুয়া ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। এসময় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ তাঁদের স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।