শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: দীঘিনালায় নতুন ইউএনও

১৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেছেন, বিশ্বাস করি সবার অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই এবং দীঘিনালা উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করা যায়। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় স্থানীয় গনমাাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দি ডেইলি অবজারভার দীঘিনালা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, দীঘিনালার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের সঠিক তথ্য জানলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় তিনি সমৃদ্ধ দীঘিনালা গড়ায় সকলের সহযোগীতা চান। পরে এক ইউএনও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।