শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
‘শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলে মূলনীতি’ ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

রবিবার(১৮মে) সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়।

দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে দীঘিনালা উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফিক, দীঘিনালা উপজেলা যুবদলে আহবায়ক মোঃ মোতালেব হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদল সহ সভাপতি মোঃ আনিসুল আলম অনিক,দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবকদলে’র আহবায়ক মো: ওসমান গনি, দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ লোকমান হোসেন প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে গাফিলতির করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসে ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।