শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির লংগদুতে বিজিবি’র অভিযানে ১৯৮০ প্যাকেট সিগারেট জব্দ

১১

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি) জোনের আওতাধীন,বাঘাইছড়ি পূর্ব চারুয়াখালী থেকে ভারত হতে অবৈধভাবে আনা শুল্কবিহীন ১৯৮০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব সিগারেট উদ্ধার কওে বলে পুলিশ ও বিজিবি সুত্র নিশ্চিত করেছে।

জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় পূর্ব চরুয়াখালী নামক স্থানে একটি বাড়িতে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট চালানের উদ্দেশ্যে জমা করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাসান এর নির্দেশনায় বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ঙজওঝ ইজঙডঘ ঘঅঘঙ সিগারেট-৫০০ প্যাকেট এবং চঅঞজঙঘ সিগারেট- ১৪৮০ প্যাকেট জব্দ করে। যার বাজার মূল্য-৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।