শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪১৭তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০মে) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

স্কাউটের জেলা কমিশনার ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী, প্রশিক্ষক মো. নাজিম উদ্দীন, জেলা স্কাউট সম্পাদক দয়া চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, কাব স্কাউটিং শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরাও শিশুদের জন্য আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।