শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে ১হাজার ৭শত পিস ইয়াবাসহ কৃষক দলের নেতা আটক

১০

॥ বান্দরবান ও আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবান আলীকদমে ইয়াবাসহ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য রুহুল আমিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৯মে) ভোরে খুইল্যা মিয়া পাড়ার নিজ বাড়ি থেকে ১হাজার ৭শত পিস ইয়াবা সহ তাকে আটক করা হয় বলে পুলিম জানিয়েছে।

পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ১ হাজার সাড়ে ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। যার বাজার মুল্য সাড়ে তিন লক্ষ টাকা। তিনি আলীকদম উপজেলার খুইল্যা মিয়া পাড়ার বাসিন্দা সোনা মিয়া মাঝির ছেলে রুহুল আমিন।

সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।