শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধন

১১

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ি জেলার গুইমারায় পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় শহীদ লে. মুশকিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী চক্ষু শিবির ও সাধারণ চিকিৎসা সেবা ক্যাম্প।

এ কার্যক্রমের মাধ্যমে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সাধারণ চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবার এই উদ্যোগে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা এবং অন্যান্য সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে গতিশীল করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই আয়োজন শুধু চিকিৎসা সেবা নয়, বরং এটি পাহাড় ও সমতলের মানুষের মাঝে সৌহার্দ্য ও আস্থার সেতুবন্ধন নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।