শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালা

১২

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবনের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। তবে এ কাজের সাথে জড়িত ঐ ব্যবসায়ীকে আটক করা যায়নি। বুধবার (৭ মে) মোবাইল কোর্ট পরিচালনা কওে এসব জালিয়াতির অভিযোগে একটি ফটোকপি ও প্রিন্টিং এর দোকান সিলগালা করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ হাসেম, পিতা আব্দুল লতিফ নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়। তবে এ অভিযানের সময় মূল অভিযুক্ত মোঃ হাসেমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মূল আসামিকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। তবে, দোকানে উপস্থিত মোঃ হোসেন, পিতা আব্দুল লতিফকে অপরাধের মাত্রা বিবেচনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২২৫ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।