শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদান

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
শান্তি সম্প্রীতি ও উন্নয়নে প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আয়োজনে প্রান্তিক পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষুধ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬মে) সকাল ০৯টায় লংগদু জোনের আয়োজনে লংগদু কাট্রলি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

এসময় জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি, হতদরিদ্র অসহায় ও অসুস্থ দেড় শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ এর সুব্যবস্থা করেন। এছাড়াও গুরতর অসুস্থ অনেকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র জোনের ক্যাপ্টেন মোঃ জাকারিয়া জন, ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।

নদী আর পাহাড় অতিবাহিত করে, প্রান্তিক অসহায় দরিদ্র মানুষের খুঁজে বিনামূল্যে মানবিকতার হাত বাড়িয়েছে জোন অধিনায়ক মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এমন দৃষ্টান্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।