শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণ

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
‘কৃষিই সমৃদ্ধি কৃষিই উন্নতি’ খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মধ্যমে কৃষকের মাঝে চারা, সার, স্পে মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার (৩মে) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে বাস্তবায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মাঝে ফলের চারা, সার স্প্রে মেশিন বিতরণ করেন দীঘিনালা হটিকালচার সেন্টার উদ্যানতত্ববিদ মোঃ জহিরুল ইসলাম (অ.দা)। এসময়ে উপস্থিত ছিলেন দীঘিনালা হর্টিকাচার এর উপসহকারী উদ্যান কর্মকর্তা কৃতি চাকমা ও পূলক চাকমা উপস্থিত ছিলেন।

এতে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মধ্যমে ২০জন কৃষককে বারি-৩, আম্রপলি, কাটিমন, ইউরিয়া, টিএসপি, এমওপি, স্পে মেশিন বালাইনাশক ঔষধ, বসতবাড়িতে ফলদ বাগান ২০জনকে ১৫টি করে বারি-৩, কাটিমন, গোড়মতি আমের চারা, ইউরিয়া, টিএসপি, এমওপি সার ও ১১জনকে ড্রাগন চাষ প্রর্দশনী ৬০টি ড্রাগন চারা, সিমেন্ট এর পিলার ইউরিয়া, টিএসপি, জৈব সার এক বস্তা দেয়া হয়।

মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকার ফল বাগান কৃষক মোঃ মিজানুর রহমান বলেন, আমার পাহাড়ে অনেক জায়গা খালী পড়ে ছিল ঝোপঝাড়ে হর্টিকালচারের অফিসাররা এসে দেখে আমাকে ফল বাগান করার আমের চারা, সার, স্প্রে মেশি দিয়েছে। এখন আমি বাগান করতে আর সমস্যা হবে না। পূর্বথানা পাড়া ড্রাগন ফলদ প্রদর্শনী সুপ্তা চাকমা বলেন, প্রদর্শনীর মাধ্যমে ড্রাগন ফলের চারা, সিমেন্ট এর পিলার, সার, বালাইনাশক ঔষধ দিয়েছে। বিদেশী ফল ড্রাগন চাষ করতে আমার অনেক দিনের শখ ছিল।