শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪

১৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়া এলাকায় ইয়াবা (মাদক) সেবনরত অবস্থায় ইয়াবাসহ ৪ জনে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

শুক্রবার (৩ মে) দিবাগত রাত অনুমানিক সাড়ে ১২ ঘটিকার সময় গোপন তথ্যর ভিত্তিতে নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়া এলাকায় ইয়াবা (মাদক) সেবন অবস্থায় ১৪ পিস ইয়াবসহ ৪ জনর কে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

আটকৃতরা হলো বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের সভাপতি ও আবাসিক এলাকার আবু তাহের এর ছেলে মোঃ আলম, আবাসিক এলাকার মনজুর আলমের ছেলে মোঃ মুবিন মিয়া,৩ নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়ার হাফেজ আহমদের ছেলে সাদেক হোসেন,উভয় এলাকার আবুল হাসেম এর ছেলে মোঃ হাবিব উল্লাহ বলে জানা যায়।

চৈক্ষ্যং ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ আলম ইয়াবা সেবন কালে আটকের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সাহাব উদ্দীন বলেন, যদি এ ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে তাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এম কফিল উদ্দিন আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,গতকাল রাতে আমার এলাকার মোক্তার সদ্দার পাড়া ইয়াবা সেবন কালে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ৪ জন কে আটক করেন এবং আটককৃত ব্যাক্তিদের থানায় সোর্পদ করেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন,দিবাগত রাত ১২.১০ মিনিটে আলীকদমের নয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অভিযানের সময় সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে আটক করা হয় এবং ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এই অপরাধে আসামীর ০৩ জনকে ১৫ দিন করে এবং ০১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একই সাথে ০৪ জনকে ৪০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, তাদের কে শনিবারে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।