শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন

১১

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির লক্ষীছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। বৃহস্পতিবার (১মে) সকালে লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মে দিবস শুধু একটি স্মারক নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাজারের বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক ও জনপ্রতিনিধিরা। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।