শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়। সোমবার (২৮এপ্রিল) সকালে রামগড় বিজিবির দায়িত্বপূর্ণ খাগড়াবিল ও বাগানবাজার এলাকার ০২টি এতিমখানা মাদ্রাসায় নিত্যপ্রয়োনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, মহামুনি, লাচারীপাড় ও বাজার চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরে আর্থিক অনুদান এবং ৩০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।