শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত

১৩

॥ মনু মারমা ॥
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৬এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়াস্থ রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে একটি পিকআপ চাপা এর সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন নিহত ও ১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যায়।

এদিকে সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত ও ১জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।