শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে দুই বালু ব্যবসায়ীকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড নজিরটিলায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেন আদালত।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন দুই ব্যবসায়ী যথাক্রমে মোঃ সামসু ও বাবুল মিয়াকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় উক্ত দুই ব্যক্তিকে এ অর্থদণ্ড দেন এবং তাৎক্ষনিক তা আদায়ও করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত রয়েছে, আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।