শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিয়া দাখিল মাদ্রাসার তালা ভেঙ্গে সরঞ্জাম চুরি

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নাল মাষ্টার পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোর রাতের আঁধারে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, (২৪এপ্রিল) রাতে চুরির এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসায় এসে তারা চুরির আলামত দেখতে পান এবং সাথে সাথে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। প্রাথমিকভাবে অফিস কক্ষ থেকে ১৫০-১৮০ ও এম্পিয়ারের দুইটি সোলারের ব্যাটারি, একটি সাবমারসিবল পানির মটর, মাইক, হর্ণ, ইউনিট, সাউন্ড বক্স সহ যাবতীয় সামগ্রী খোয়া গেছে বলে জানা গেছে।

বড়নাল মাষ্টার পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মাও: মোঃ আবু নোমান বলেন, এঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।