শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অবশেষে বিশ্বিবিদ্যালয়ে পড়ুয়া অপহৃত ৫ শিক্ষার্থী খাগড়াছড়িতে মুক্ত

১২

॥ পাহাড়ের সময় ডেক্স ॥
অবশেষে অপহরণকারীরা চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। তবে তাদেরকে খাগড়াছড়ির ঠিক কোন স্থানে ছেড়ে দিয়েছে তার সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আইনসৃংখলাবাহিনীর দফায় দফায় অভিযান এবং স্থানীয় জনসাধারনের নানা প্রচেষ্টায় ছাত্রদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা। ছাত্রদের মুক্তির বিষয়টি খাগড়াছড়ি পুলিশ বিভাগও নিশ্চিত করেছে।

এদিকে বৃহস্পতিবার (২৪এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম পাহড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় শাখার তথ্য ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন পিসিপি চবি শাখার সদস্য এবং বিশ^বিদ্যালয়রে বিভিন্ন বিভাগে পড়ুয়া ছাত্রদের মুক্তি দিয়েছে অপহরণকারীরা। ছাত্রদের মুক্তির বিষয়ে সহযোগীতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তবে তাদেরকে খাগড়াছড়ির ঠিক কোন স্থানে ছেড়ে দিয়েছে তার সঠিক তথ্য নিশ্চিত করেননি। ছাত্র অপহরণ ঘটনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় শাখার তথ্য ও প্রকাশনা বিভাগ।

অপর দিকে ছাত্রদের মুক্তির বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ছাত্রদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘ ৯দিন পর ছাত্রদের মুক্তি দেওয়ার ফলে তাদের পরিবারের মাঝে উৎকন্ঠার অবসান ঘটে। সেই সাথে আইনসৃংখলা বাহিনীর টানা অভিযানও সফল হয়। তবে এ ঘটনায় স্থানীয় থানায় কোন মামলা হয়েছে কিনা তা নিশ্চত হওয়া যায়নি।

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামের বৃহৎ সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় পড়ুয়া রিশন চাকমা, অলড্রিন ত্রিপুরা, মৈত্রীময় চাকমা, দিব্য চাকমা ও লংরিম্রো খাগড়াছড়িতে বেড়াতে আসেন। পরে বাঘাইছড়িতে বিজু উৎসব পালন শেষে বিশ্বিবিদ্যালয়ের উদ্দেশ্যে ১৬ এপ্রিল রওনা হলে পথিমধ্যে তাদের বহনকারী টমটম চালক সহ শিক্ষার্থীদের অপহরণ করে। অবশ্য কিছু সময় পর টমটম চালককে তারা ছেড়ে দিয়েছিল। এ ঘটনায় ইউপিডিএফ কে দায়ি করা হলেও তারাও অস্বীকার করে।