শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়াল

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। ২০২৪-২০২৫ অর্থ বছরের ‘শিক্ষা উপবৃত্তি-২০২৫ প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd অথবা https://www.scholarship.rhdcbd.org -তে সময়সীমা নির্ধারিত ছিল ১৭/০৪/২০২৫ রাত ১২.০০টা পর্যন্ত। যে সকল শিক্ষার্থীরা এখনও আবেদন করেন নাই তা পুনরায় বিবেচনা করে আগামী ৩০/০৪/২০২৫খ্রি. রাত ১২.০০টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে স্মারক নং- ২৯.৩৪.৮৪০০.২০৭.৩৩.০০২.২৫-৭২৫ তারিখ: ০৯/০৩/২০২৫ মূলে জারীকৃত বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনে সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।