শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রা

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাবাহিকতায় মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটিতে প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সবাইকে একত্রিত করে। এই উৎসব আমাদের ঐক্য ও সাম্যের প্রতীক। এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের এক গৌরবময় বহিঃপ্রকাশ।

শোভাযাত্রাটি মাটিরাঙ্গা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সুখপ্রভা ত্রিপুরা কৌশিক ত্রিপুরার যৌথ অংশগ্রহণে মারমা নৃত্য অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতিতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।