শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের তালে তালে নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রার বের করা হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালা প্রশাসনে আয়োজনে বাংলা ১৪৩২ নতুন বছর বরন করে নেয়া হয়েছে। সোমবার (১৪এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর এর সমান থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, প্রকৌশলী মো,ফজলুল হক, দিঘীনালা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, নলেজ চাকমা জ্ঞান, মিনা চাকমা, গনমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সাংস্কৃতির কর্মীবৃন্দ অংশগ্রহন করেন।

আনন্দ শোভাযাত্রটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরের এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠি, স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।