শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধন

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ইসরাইল কর্তৃক ফিলিস্থিন এর গাজায় বর্বরোচিত হামলা এবং গণহত্যা অবিলম্বে বন্ধে বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘ’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙ্গামাটি নেতৃবৃন্দ। ইসরাইলেই এই বর্বেরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছে। শনিবার (১২এপ্রিল) বেলা ৪ ঘটিকায় ইসরাইল কর্তৃক ফিলিস্থিন’র গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা আরো বলেন গাজায় ইসরাইলের এই অমানবিক বর্বরোচিত হামলা যুদ্ধনীতি পরিপন্থী এধরন’র নারী শিশু ও নিরীহ মানুষের উপর উপর্যুপরি হামলা মানবতা বিরোধী এবং মানবাধিকার’র চরম লঙ্ঘন। নেতৃবৃন্দরা এই গণহত্যার নিষ্ক্রিয়তা জাতিসংঘ এবং জাতি সংঘ’র মানবাধিকার কমিশন’র চরম ব্যার্থতা বলেও উল্লেখ করে গাজাবাসীর সাথে সংহতি প্রকাশ করেন।

ওয়ার্ল্ড পীস্’র সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড পীস্’র উপদেষ্টা আনোয়ার আল হক, সুজন’র রঙ্গামাটি উপজেলার সহ সভাপতি মাহামুদুল হক,সুজন পৌর কমিটির সহ সভাপতি মোঃ মঈনুল হোসেন, রাঙ্গামাটির সেচ্ছা সেবক সংগঠগুলোর পক্ষে সেচ্ছা সেবক ইঞ্জিনিয়ার নুর তালুকদার মুন্না,পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, ওয়ার্ল্ড পীস্’র উপদেষ্টা স্বপন কুমার মল্লিক,যুগ্ন সম্পাদক বিমল চক্রবর্তি, সদস্য এবং শিক্ষক প্রতিনিধি হিরন কুমার অধিকারী প্রমুখ।