শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

১৫

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে গণসংযোগ পক্ষ পালন-২০২৫ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকাল ৩টায় লংগদু সরকারি মডেল কলেজের হলরুমে সংগঠনের উপজেলা নায়েবে আমীর তাজ মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা শূরার সদস্য মোহাম্মদ নুরুল করিম, উপজেলাজামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ ফেরদৌস আলম, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু,র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, বগাচত্তর ইউনিয়ন আমীর সিদ্দিকুর রহমান খোকনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দগণ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাওয়াতী কাজের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই যথাযথ কাজে লাগানোর জন্য কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ পালনের কর্মসুচী দিয়েছেন। আমাদেরকে কেন্দ্র ঘোষিত কর্মসুচী পালন করে ইসলামের সু-মহান মর্যাদার দাওয়াতি কাজে শামিল হতে হবে। বক্তারা জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানানো হয়। শেষে দেশের কল্যাণ কামনা ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।