শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ

১২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে রাঙ্গামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল) আসর নামাজ এরপর মাইনীমূখ জামে মসজিদ প্রাঙ্গন হতে মিছিল নিয়ে মাইনীমূখ বাজােেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দিন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর তাজ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, কওমী ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা জোবাইদুল হক, লংগদু উপজেলা ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আমিনুর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল হক, মাইনীমূখ ইউনিয়ন জামায়েতের আমীর মাওলানা শিহাব উদ্দিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মুসলিমদের উপর ইসরায়েল নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ, চালিয়ে নারী শিশুসহ সকল স্থাপনা ধ্বংস করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইজরাইলী সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। পরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও মুনাজাত করেন ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আমিনুর রশিদ।