শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বৈসাবি উৎসব উপলক্ষ্যে লংগদুতে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠির সবচেয়ে বড় উৎসব বৈসাবি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল) দুপুর ১২ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মোরর্শেদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম, থানার তদন্ত ওসি স্বরজিৎ দেব নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী শওকত হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এসময় আসন্ন বৈসাবি উৎসব সুন্দর ও সু-শৃংঙ্খলভাবে পালনের লক্ষ্য উভয় সম্প্রদায়কে নিয়ে ইউনিয়ন ভিত্তিক একটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাহাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে যেন সমাধান করা সম্ভব হয়। এছাড়াও আইন-শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দের কাজে লাগানোসহ রাজনৈতিক নেতৃবৃন্দদেরও সচেতন থাকার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।