শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খাগড়াছড়ি দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৭এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা কলেজ গেইট সংলগ্ন হলুদ চত্বরের সামনে সর্বস্তরে মুসলিম তৌহিদী জনতা।

আয়োজনে ফিলিস্তিনের গাঁজায় ইজরাইলের বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো দীঘিনালা কলেজ গেট গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো তৌহিদী জনতার উপস্থিতি দেখা যায়। এতে দীঘিনালার প্রতিটি মসজিদ থেকে ইমাম সহ মুসল্লীগন মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম, ইসলামী যুবনেতা মোঃ আশরাফুল।

দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিল সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, বোয়ালখালী বাস টার্মিনাল জামিয়া মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন, বোয়ালখালী জামিয়া মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান,হাসিনচনপুর জামে মসজিদের ইমাম মাওলানা আরমান, জামতলী বাঙালি পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াহিদুর রহমান। সমাবেশে বক্তারা জিহাদের ডাক দেন, সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দেয়। জাতী সংঘ ভূয়া বলে দাবী করেন এবং সর্বজনীন জাতী সংঘ গঠন করা আহবান করা হয়।