শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচিতে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠন

২২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে উপজেলায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের সকল পাড়া প্রধান কারবারীদের নিয়ে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকালে শান্তিরাজ ধর্মপল্লী হলরুমে উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এর আয়োজনে শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী সহযোগিতায় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পাড়াপ্রধান কারবারীদের নিয়ে দু’দিন ব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের রীতিনীতি ও প্রথাগত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ইউস ত্রিপুরা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার নিকোলাস নক্রেক সিএসসি, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল রোজারিও সিএসসি, সদর ইউপি মেম্বার ডেভিড ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার পিতরাং ত্রিপুরা, তিন্দু ইউপি সাবেক মেম্বার শিমন ত্রিপুরা প্রমুখ। এছাড়াও উপজেলা ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পাড়া প্রধান ত্রিপুরা কারবারীরা, ত্রিপুরা সমাজের সচেতনমহল ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথাগত সভায় শেষে ৩৭০নং মধুছড়া মৌজার হেডম্যান ও উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি শিমন ত্রিপুরা সভাপতিত্বে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠন করা হয়েছে। অনবাহাদুর ত্রিপুরাকে সভাপতি, বানার্ড ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও পিতরাং ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট থানচি উপজেলা ত্রিপুরা কারবারী এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। একই সাথে উপজেলা ত্রিপুরা কারবারী এসোসিয়েশন সংগঠনের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, ৩৭০নং মধু মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা ও ৩৮৫নং ক্রাইক্ষ্যং মৌজার হেডম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরাকে নিয়ে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টার কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।