শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

পবিত্র ঈদ উপলক্ষে দীঘিনালায় জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণ

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা উপজেলায় দেড় শতাধিক অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯মার্চ) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও নিটোল মনি চাকমা, বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।

ঈদের সকলের আনন্দের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা পরিষদ সবসময় অসচ্ছল পরিবারের পাশে থাকার চেষ্টা করে।