শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে জুলাই’র শহীদ মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকা

২২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদ হওয়া খাগড়াছড়ির রামগড়ের সন্তান আব্দুল মজিদ হোসেনের পরিবারকে ১০ লক্ষ টাকার সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার। শনিবার (২৯মার্চ) দুপুরে জেলা প্রশাসক মজিদ হোসেনের উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাড়িতে গিয়ে এই আর্থিক এই সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার জানান, শহীদ মজিদ হোসেনের নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো ২০ লক্ষ টাকা দেওয়া হবে দুই ধাপে, মোট ৩০ লক্ষ টাকা পাবে শহিদ মজিদ হোসেনের পরিবার।

শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, রামগড় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।